শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২১, ০৬:৫৯ বিকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২১, ০৭:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১২ঘণ্টা পর মিলল নিখোঁজ সেই বাসযাত্রীর মরদেহ

সোহেল মিয়া : [২] রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে ফেরি থেকে পড়ে যাওয়া নিখোঁজ মোজাফফর হোসেন নান্নু (৬৫)এর লাশ বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে ফরিদপুরের সিএন্ড বি ঘাট এলাকার নদী থেকে ভাসমান অবস্থায় পাওযা গেছে।

[৩] গোয়ালন্দ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ জাকির হোসেন বলেন, বুধবার (৮ ডিসেম্বর) রাতে কুষ্টিয়া থেকে ঢাকা যাবার সময় রাত ২টার দিকে ফেরী থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন বাস যাত্রী মোজাফফর হোসেন। ফেরীর লোকজনের কাছ থেকে বিষয়টি জানার পরপরই সকাল থেকে আমরাসহ ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার কাজ শুরু করে ১টার দিকে তা বন্ধ ঘোষণা করি। পরে দুপুর ২টার দিকে ফরিদপুর নৌপুলিশের কর্মকর্তাদের মাধ্যমে জানতে পারি বাসযাত্রী মোজাফফরের লাশটি পাওয়া গেছে।

[৪] এখন জেলা প্রশাসকের কাছে পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে লাশটি তাদের কাছে ফেরত দেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়