শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২১, ০২:১৭ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২১, ০২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাবি শিক্ষক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা আজ

ওয়াজহাতুল ইসলাম: [২] জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে বুধবার (৮ নভেম্বর)। প্রধান নির্বাচন কমিশনার পদার্থ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. তাহমিনা ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

[৩] অধ্যাপক তাহমিনা বলেন, বাংলা বিভাগের অধ্যাপক ড. অনিরুদ্ধ কাহালি ও ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) এর সহযোগী অধ্যাপক নাজমুল ইসলাম সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন। নির্বাচনের সম্পর্কিত তথ্যাদি তফসিলের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

[৪] এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এ মামুন জানান, শিক্ষক সমিতির পক্ষ থেকে তিন সদস্যে বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে তাদের কাজ পরিচালনা করছেন। তফসিল ঘোষণার মাধ্যমে পূর্ণাঙ্গ তথ্য জানা যাবে। আগামী ২৯ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

[৫] এর আগে ২০২০ সালের ২৭ জানুয়ারি বর্তমান কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। করোনার জন্য কমিটির মেয়াদ বাড়িয়ে ২০২১ এর ডিসেম্বর পর্যন্ত করা হয়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়