শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২১, ১২:০২ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২১, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোচ ও অধিনায়কদের সুরে সুর মেলাতে আপত্তি নাজমুল হোসেন শান্তর

স্পোর্টস ডেস্ক : [২] ডানহাতি ব্যাটারের সাথে অপর প্রান্তে বাঁহাতি ব্যাটার রাখতে হবে কিংবা ডানহাতি ব্যাট করার সময়ই শুধু বাঁহাতি স্পিনারকে বল দিতে হবে- এমন বিতর্কিত ও অদ্ভুত রীতির প্রচলন অনেক দিন ধরেই। শুরু হয়েছিল চন্ডিকা হাথুরুসিংহের হাত ধরে, রাসেল ডমিঙ্গোর মাধ্যমে হয়েছে আরও পাকাপোক্ত।

[৩] সেই ধারণা কিংবা ভাবনা অধিনায়কদের কাছে ছড়াতেও সময় লাগেনি। সাম্প্রতিক অতীতে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও টেস্ট অধিনায়ক মুমিনুলের হকের কার্যক্রমেও ধরা পড়েছে বর্তমান কোচ ডমিঙ্গোর এমন ভাবনার প্রভাব। এ নিয়ে অসন্তোষ আছে ক্রিকেট মহলে। তবে টিম ম্যানেজমেন্টের এমন ভাবনার সাথে একমত নন সব ক্রিকেটার। নাজমুল হোসেন শান্ত তাদেরই একজন।

[৪] শান্তর কাছে জানতে চাওয়া হয় এই বাঁহাতি-ডানহাতি নিয়ে দুই আলোচিত তত্ত্ব সম্পর্কে। সেখানে স্পষ্টত ডমিঙ্গো, রিয়াদ বা মুমিনুলের ভাবনার বিপরীতে অবস্থান নিয়েছেন তিনি। - ক্রিকটাইম,

  • সর্বশেষ
  • জনপ্রিয়