শিরোনাম
◈ সবাই তো ফাতেমা না বা সবাই ফাতেমার আত্মীয় না, কিন্তু সাধারণ মানুষের কী হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ স্বপ্ন ভেঙে কফিনে ফেরা: একদিনে ৩৪ প্রবাসীর মরদেহ দেশে ◈ দেশে সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার, রোববার থেকেই কার্যকর ◈ স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আদায়ে বিরোধীদলের ভিন্ন কৌশল ◈ আকাশে দেখা মিলেছে জিলকদ মাসের চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত ◈ এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে, আমি হেসেছি: রুমিন ফারহানা ◈ প্রথম দুই মা‌সে বিএনপি সরকারের অর্জন ও ঘাটতি ◈ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু, আহত অন্তত ১৩ ◈ টেস্ট ক্রিকে‌টে পা‌কিস্তা‌নের নতুন কোচ, বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো পিসিবি   ◈ মানবিক ভিসা দেওয়ায় ইরানের দুই নারী ফুটবলার অস্ট্রেলিয়া সরকার‌কে ধন্যবাদ জানালেন  

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২১, ১১:০১ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২১, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবসর নিতে পারেন হরভজন সিং, আসতে পারেন কোচের ভূমিকায়

স্পোর্টস ডেস্ক : [২] ক্রিকেটজীবন থেকে অবসর নিতে পারেন হরভজন সিং। এমনই খবর সূত্রের। তবে পুরোপুরি ২২ গজকে এখনই বিদায় জানাচ্ছেন না ভাজ্জি। তাকে দেখা যেতে পারে নতুন ভূমিকায়। সাপোর্ট স্টাফের ভূমিকায় থাকতে পারেন তিনি।

[৩] গত আইপিএলেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন ৪১ বছরের এই অফস্পিনার। প্রথম পর্বে খেললেও, মরুশহরে দ্বিতীয় পর্বে আর খেলেননি। তবে ২০২২ আইপিএল মেগা অকশনের আগেই বুট জোড়া তুলে রাখতে পারেন ভাজ্জি। সূত্রের খবর, এক নামজাদা ফ্র্যাঞ্চাইজি দলের সাপোর্ট স্টাফ হিসেবে যোগ দিতে পারেন হরভজন সিং। সামনের সপ্তাহেই হয়তো চূড়ান্তভাবে ভাজ্জি জানিয়ে দিতে পারেন তার অবসরের কথা।

[৪] আইপিএল সূত্রের খবর, এক নামকরা ফ্র্যাঞ্চাইজি দলের ক্রিকেট পরামর্শদাতা, মেন্টর অথবা উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে দেখা যেতে পারে হরভজনকে। সেই ফ্র্যাঞ্চাইজি দল চাইছে ভাজ্জির অভিজ্ঞতাকে কাজে লাগাতে। এমনকি আইপিএল নিলামেও সেই ফ্র্যাঞ্চাইজি দলকে সাহায্য করতে পারে হরভজন। - টিভি৯ বাংলা ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়