শিরোনাম
◈ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সাইবার হামলায় উত্তর কোরিয়ার হ্যাকারদের সন্দেহ ◈ যে কারণে শনিবার ৯ থেকে ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না কয়েকটি জেলায় ◈ জিজ্ঞাসাবাদে দীপ বলেছেন, ‘কিছু লোকের ধাওয়ায় তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আমি পালিয়ে আসি’: আরও যা জানালো পিবিআই (ভিডিও) ◈ এআই খাতে বিপুল বিনিয়োগে চাপে গুগল-আমাজন-মাইক্রোসফট, মূল ব্যবসায় ক্ষতি ও ট্রিলিয়ন ডলারের ধাক্কা ◈ ঢাকার ২৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই খেলার মাঠ, স্যাঁতসেঁতে কক্ষে পাঠদান ও শিক্ষক সংকটে ব্যাহত শিক্ষা ◈ থাইল্যান্ডে ১০ হাজার বিদেশিকে খুঁজছে ইমিগ্রেশন পুলিশ, ঝুঁকিতে বাংলাদেশিরাও ◈ তাহসিফের লাশ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল, হেফাজতে ‘জুনিয়র বন্ধু’ দ্বীপ ◈ গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ◈ যৌন হয়রানি, ধর্মান্তরের চাপ, আতঙ্কে পশ্চিমবঙ্গের খ্রিস্টানরা ◈ আমেরিকা ও ইসরায়েলি-মদদপুষ্ট চার সন্ত্রাসী চক্রের ১৬ সদস্য ইরা‌নে গ্রেফতার, অস্ত্র ও যুদ্ধের গোলাবারুদ জব্দ

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২১, ০৩:০০ রাত
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২১, ০৯:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুল কাটলে মৃত্যু অনিবার্য, ৮০ বছরে ১৫ ফুট লম্বা চুল এই ব্যক্তির (ভিডিও)

নিউজ ডেস্ক: এনগুয়েন ভান চিয়েন। ভিয়েতনামের মিকং ডেল্টা এলাকার বাসিন্দা তিনি। বয়স ৯২ বছর। কিন্তু এতো বয়সেও একটি কাজ খুব যত্ন ও সতর্কতার সঙ্গে করে যাচ্ছেন তিনি। আর তা হচ্ছে তার মাথার চুল। ৯২ বছরের জীবনকালে এনগুয়েন চুল কেটেছেন মাত্র ১২ বছর পর্যন্ত। এরপর থেকে গত ৮০ বছর ধরে একবারের জন্যও তিনি চুল কাটেননি।

পরিস্থিতি যাই হোক না কেন, চুল বড় রাখা তার নিয়মে পরিণত হয়েছে। এখন তার চুল ১৫ ফুট লম্বা। তার ধারণা তিনি চুল কেটে ফেললে মারা যাবেন।

এ বিষয়ে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি যে, চুল কেটে ফেললে আমার মৃত্যু অনিবার্য। আমি মারা যাবো। আর সে কারণে কখনোই চুল কেটে ফেলার ঝুঁকি নেওয়ার সাহস করতে পারিনি।

এনগুয়েন আরও বলেন, ‘আমি শুধু চুলের যত্ন নিয়েছি, চুল নষ্ট যেন না হয়ে যায়, সেজন্য ঢেকে রাখি। মাঝেমাঝেই পরিষ্কার রাখি, যেন দেখতে ভালো লাগে।’

তিনি জানান, কাটা-ছাঁটা তো দূরের কথা পাঁচ মিটার লম্বা চুলে তিনি তেল-শ্যাম্পু-চিরুনি কিছুই লাগান না। এমনকী ঝুঁটি বেঁধে ঝুঁকিও নেন না তিনি। শুকনো এবং পরিষ্কার রাখার জন্য শুধু একটি গেরুয়া রঙের কাপড়ে সেই চুল ঢেকে রাখেন। তিনি নয়টি প্রাকৃতিক শক্তি এবং সাত দেবদেবীর উপাসনাও করেন। তবে, সবচেয়ে বড় ধর্মপালন তাঁর চুল বাড়তে দেওয়া বলেই মনে করেন তিনি।

তিনি আরো বলেন, ‘স্কুলে যাওয়া শুরু করার পর চুল কেটে ফেলার চাপ আসে। কিন্তু পরে আর আমি চুল কাটিনি। আমি মনে করি চুলের সঙ্গে মৃত্যুর একটা সম্পর্ক আছে।’

ভিয়েতনামের রাজধানী হো চি মিন সিটি থেকে পশ্চিমে প্রায় ৮০ কিলোমিটার দূরে এক গ্রামে থাকেন চিয়েন। তিনি জানিয়েছেন স্কুল ছাড়ার পরই চুল রাখার বিষয়ে দৈব নির্দেশ পেয়েছিলেন তিনি। জানিয়েছেন আগে তাঁর চুল ছিল কালো এবং ঘন। তিনি নিয়মিত সেই চুল মসৃণ করার জন্য আঁচড়াতেন। কখনও বাঁধতেনও। কিন্তু, স্বপ্নাদেশ পাওয়ার পর রাতারাতি তা শক্ত হয়ে উঠেছিল। এখন তাঁর এই দৈত্যাকৃতির চুলের গোছা সামলাতে সহায়তা করেন চিয়ানের পঞ্চম ছেলে লুম। ৬২ বছরের লুমও মনে করেন চুলের সঙ্গে মৃত্যুর সরাসরি সংযোগ রয়েছে। তিনি জানিয়েছেন, একবার তাঁর এক পরিচিত ব্যক্তি চুল কাটতে যেতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। সূত্র : রয়টার্স

  • সর্বশেষ