শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২১, ০৫:৫৭ বিকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২১, ০৫:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জবিতে ভর্তির মেধাতালিকা প্রকাশ

অপূর্ব চৌধুরী: [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) উপাচার্যের সভাকক্ষে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভার আনুষ্ঠানিক সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই মেধাতালিকা প্রকাশ করা হয়।

[৩] বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের সভাপতিত্বে সভায় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরিচালক (ছাত্রকল্যাণ), পরিচালক (আইসিটি) ও প্রক্টরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

[৪] জানা যায়, ২০২০-২১ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট ২ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।বুধবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নির্ধারিত আসনে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের প্রথম মেধাতালিকা প্রকাশ করা হবে।

[৫] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, এ ইউনিটে (বিজ্ঞান অনুষদ) ২৩ হাজার ৯৫৫ জন, বি ইউনিটে (মানবিক অনুষদ) ৯ হাজার ৯৪০ জন এবং সি ইউনিটে (বাণিজ্য অনুষদ) ৭ হাজার ৭৬২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।

[৬] বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত বিজ্ঞান বিভাগের এ ইউনিটের ১৩টি বিভাগে মোট ৮২৫ জন, কলা, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজেসভুক্ত মানবিক বিভাগের বি ইউনিটে দুই ইনস্টিটিউট ও ১৫ বিভাগে মোট ১ হাজার ২৭০ জন, বিজনেস স্টাডিজ অনুষদের চার বিভাগে মোট ৫২০ জন এবং বিশেষায়িত চার বিভাগে ১৫০ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে।

[৭] ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইট http://admission.jnu.ac.bd/adn2021 ও www.jnu.ac.bd ঠিকানায় পাওয়া যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়