শিরোনাম
◈ সারা দেশের স্কুলগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে আজ সিঙ্গাপু‌রের বিরু‌দ্ধে লড়বে বাংলাদেশ  ◈ দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও, ভরি এখন ৫ হাজার ৭১৫ টাকা ◈ ‌পিএসএল এ  বল টেম্পারিং কাণ্ডে কঠোর শাস্তির মুখে ফখর জামান! ◈ মধ্যপ্রাচ্যে হাজার হাজার এয়ারবর্ন সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন ◈ দলকে শক্তিশালী করতে মনোযোগ বিএনপির, চলতি বছরই হবে কাউন্সিল ◈ দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল, আজকের বাজার মূল্য যা জানাগেল ◈ মিত্রহীন হয়ে পড়েছেন ট্রাম্প, ডাকে সারা দিচ্ছে না যুক্তরাজ্যসহ কোনো দেশ ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২১, ০৫:৪৬ বিকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২১, ০৫:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৭৬ রানে ৭ উইকেট হারিয়ে চতুর্থদিন পার করলো বাংলাদেশ

রাহুল রাজ : [২] বৃষ্টির জন্য বাংলাদেশ-পাকিস্তান মিরপুর টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিন খেলা না হলেও চতুর্থ দিন খেলা মাঠে গড়িয়েছে। আর এদিন পাকিস্তানের দেওয়া ৩০০ রানের বিপরীতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ৭৬ রান করেছে বাংলাদেশ। তবুও বুধবার শেষ দিনে খুব বেশি মিরাকেল কিছু না ঘটলে মিরপুর টেস্ট ড্রয়ের পথেই হাটছে বলা যায়।

[৩] মঙ্গলবার ৪ উইকেটে ৩০০ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। আর ব্যাট করতে নেমে উইকেট বিলিয়ে দিয়ে আসা বাংলাদেশের ছয় উইকেটই নিয়েছেন পাক স্পিনার সাজিদ।

[৪] দিনশেষে সাকিব ২৩ রানে ও তাইজুল শূন্য রানে অপরাজিত আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়