শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২১, ০৩:২৩ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২১, ০৩:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জ্যামাইকাতে আয়ারল্যান্ড সিরিজে গেইলকে বিদায় সংবর্ধনা দিবে ওয়েস্ট ইন্ডিজ

মাকসুদ রহমান: [২] জানুয়ারিতে ক্রিস গেইলের জন্মভূমি জ্যামাইকাতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং এক ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। গেইলের ইচ্ছা পূরণে তার জন্মভূমিতে আন্তর্জাতিক ম্যাচের মধ্য দিয়ে তাকে বিদায় সংবর্ধনা দিবে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। ক্রিকইনফো

[৩] ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে জানিয়েছে ৮-১৬ জানুয়ারি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এবং একমাত্র টি-টোয়েন্টির পর তারা ক্রিস গেইলকে বিদায় সংবর্ধনা জানাবেন।

[৪] চলতি বছর টি-টোয়েন্টি বিশ^কাপে গ্রুপ-পর্বের শেষ ম্যাচে সংবাদ সম্মেলনে গেইল বলেছিলেন, জন্মভূমি থেকেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চাই। এনডিটিভি

[৫] সিরিজের ওয়ানডেগুলো যথাক্রমে ১,১১ এবং ১৪ জানুয়ারি একমাত্র টি- টোয়েন্টি ম্যাচটি ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়