শিরোনাম
◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২১, ০২:২৫ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২১, ০২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্পর্শিয়া বলেন, ‘প্যারা সব তাড়িয়ে দিয়েছি, কখনো প্রেম করিনি এমন কথা বলব না !

ইমরুল শাহেদ: সময়ের আলোচিত নায়িকা অর্চিতা স্পর্শিয়ার জন্মদিন ৮ ডিসেম্বর। এদিন আশুলিয়ায় তিনি একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। এই অনুষ্ঠানে শুধু জন্মদিন পালন নয়, তিনি ব্যবসায়িক বিষয়েও নতুন একটা ঘোষণা দিবেন বলে নিমন্ত্রণ মেসেজে উল্লেখ করেছেন। নতুন এই প্রকল্পটি কি সে বিষয়ে তিনি কিছু বলেননি। তবে আত্মীয়-স্বজন, পরিবার ও বন্ধু-বান্ধব অর্থাৎ যাদের সঙ্গে চলে তিনি বেড়ে উঠেছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রি স্থানে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন। স্পর্শিয়ার নিজস্ব একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে। সেটির নাম কচ্ছপ। এখান থেকে ইভেন্ট, নাটক বা তথ্যচিত্রসহ বিভিন্ন নির্মাণ কাজ করা হয়ে থাকে। এছাড়া নায়িকা হিসেবে তিনি দুটি ছবিতে কাজ করেছেন। দুটি ছবিই অনুদানের অর্থ সহযোগিতায় নির্মিত হচ্ছে। একটি হলো রোজিনা পরিচালিত ‘ফিরে দেখা’ এবং অপরটি জেডএইচ মিন্টু পরিচালিত ‘ক্ষমা নেই’।

প্রশ্ন হচ্ছে, ফিরে দেখা ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রোজিনা নিজেই। তার বিপরীতে নিয়েছেন ইলিয়াস কাঞ্চনকে। কিন্তু নিরবের বিপরীতে নায়িকা কে হবেন? রোজিনা কাউকে খুঁজছিলেন। তিনি ঘরে বসেই অনেককে দেখেছেন। তার পছন্দ হয়ে গেল স্পর্শিয়াকে। জেডএইচ মিন্টু বললেন, ‘আমি স্পর্শিয়াকে চিনতাম না। যখন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডে ছিলাম, তখন তার কিছু ছবি দেখেছি। ছবিগুলো দেখে মনে হলো মেয়েটি বেশ ভালো অভিনয় করে। তাকে নেওয়া যেতে পারে।’ ক্ষমা নেই ছবিতে কয়েকদিন কাজ করার পর জেডএইচ মিন্টু বলেন, ‘স্পর্শিয়ার সঙ্গে কাজ করে আমার বেশ ভালো লেগেছে। মেয়েটি ভালো অভিনয় করে। বিশেষ তার জন্য কোনো প্যারা নেই। তাকে নিয়ে শান্তিপূর্ণভাবে কাজ করা যায়।’ নিজের সম্পর্কে হাসতে হাসতে স্পর্শিয়া বলেন, ‘প্যারা সব তাড়িয়ে দিয়েছি। আমি কখনো প্রেম করিনি এমন কথা বলব না।

এখন কোনো প্রেম নেই। বিয়ে যখন হওয়ার হবে। তবে নিজের মতো করে একটি জগত গড়ে তুলেছি। তাতে আমি ভালো আছি।’ উল্লেখ করার বিষয় হলো, নায়িকারা সব জন্মদিনেই বিয়ের কথা ঘোষণা দিয়ে থাকেন। জন্মদিনে স্পর্শিয়া কি ঘোষণা দিতে পারেন - ব্যবসায়িক, নাকি অন্য কিছু বুঝা যাচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়