শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২১, ০১:৩৭ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২১, ০১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় কাউন্সিলর হত্যা মামলার আরেক কাউন্সিলকে ডিবির জিজ্ঞেসবাদ

রুবেল মজুমদার: [২] কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল (৫০) ও আওয়ামী লীগ কর্মী হরিপদ সাহাকে (৬০) গুলি করে হত্যার মামলার জিজ্ঞেসবাদের জন্য নগরীর ১৬নং ওয়ার্ডে কাউন্সিল জাহাঙ্গীর অালম বাবুলকে সকালে জেলা ডিবি কার্যলয়ে আনা হয়।

[৩] মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) ও পুলিশের পরিদর্শক মনজুর কাদের ভূঁইয়া।

[৪] সোমবার (৬ ডিসেম্বর) বিকেলে এ মামলার চার আসামিকে কুমিল্লার আদালতে তোলা হয়। কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক চন্দন কান্তি নাথ তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন মামলাটি ডিবিতে (জেলা গোয়েন্দা) কাছে হস্তান্তর করা করেন।

[৫] আদালত সূত্রে জানায় যায়, এদিন দুই-এক দিনের মধ্যে মামলার সব নথি হস্তান্তর করা হবে। এই মামলায় এজাহারনামীয় পাঁচজন ও সন্দেহভাজন দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

[৬] প্রসঙ্গত, গত ২২ নভেম্বর বিকেল ৪টার দিকে কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও চারজন গুলিবিদ্ধ হন। ঘটনার পরদিন নিহত কাউন্সিলরের ছোট ভাই সৈয়দ মো. রুমন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

  • সর্বশেষ