শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২১, ০২:২৭ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২১, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটের এমএ খান সেতু : ব্যয় ৭ কোটি টাকা, টোল আদায় ৪০ কোটি! (ভিডিও)

নিউজ ডেস্ক: ১৯৯০ সালে নির্মিত সুনামগঞ্জ-সিলেট সড়কের এম এ খান সেতুর টোল আদায় করা হচ্ছে এখনও। সেতুটি নির্মাণে ৭ কোটি টাকা ব্যয় হলেও এখন পর্যন্ত টোলে ওঠানো হয়েছে ৪০ কোটি ১৩ লাখেরও বেশি। চলতি বছরও টোলের ইজারা দেয়ায় ক্ষুব্ধ পরিবহন শ্রমিক ও নিয়মিত চলাচলকারীরা।

জানা যায়, সিলেট থেকে সুনামগঞ্জ জেলায় সড়ক পথে যাতায়াতে লামাকাজি এলাকার এই সেতু নির্মাণ করা হয়েছে। এম এ খান সেতু নামে নামকরণ করা হলেও এলাকার নামে লামাকাজী সেতু নামেই পরিচিত এটি। স্থানীয়দের মতে, এরশাদ সরকারের আমলে এমএ খান সেতুতে বসানো হয় টোল প্লাজা। যানবাহনের প্রকারভেদে নির্ধারণ করা টোলের হার সে সময়ে ছিল ৩ থেকে ১০ টাকা। দফায় দফায় ইজারা দিয়ে ৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা এই সেতু থেকে ৪০ কোটি ১৩ লাখ টাকা টোল আদায় করেছে সড়ক বিভাগ। এত বছরেও টোল আদায় বন্ধ না হওয়ায় ক্ষুব্ধ এ পথে চলাচলকারীরা।
টোল আদায়কারীদের সাথে যানবাহন চালকদের কথা কাটাকাটির ঘটনাও কম নয়। টোল আদায় করতে খারাপ আচরণও করা হচ্ছে বলে অভিযোগ পরিবহণ শ্রমিকদের। তবে টোল আদায়ে হয়রানির সকল অভিযোগ অস্বীকার করেছে ইজারা নেওয়া কর্তৃপক্ষ। সেতুটি ইজারা দিয়ে থাকে সিলেট সড়ক বিভাগ। তাদের মতে, টোল আদায় বন্ধ করার এখতিয়ার মন্ত্রণালয়ের। তাই নির্বাহী প্রকৌশলী বলছেন, বিষয়টিতে কিছুই করার নেই তার।

গত ৩০ বছরে এই সেতু দিয়ে চলাচলকারী যানবাহনগুলোর অধিকাংশই এখন চলাচলের অযোগ্য বা বিলুপ্ত হয়ে পড়েছে। যুগের আধুনিকায়নে সড়কে নেমেছে আধুনিক যানবাহনও। এর সাথে পাল্লা দিয়ে গত মাসে নতুন করে আবারও ১৮ কোটি টাকারও বেশি দরে দেয়া হয়েছে ইজারা। টোল আদায়ে বাড়ানো হয়েছে কড়াকড়ি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সুনামগঞ্জবাসী।

ভিডিও: যমুনা টিভি

  • সর্বশেষ