শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২১, ০৭:৫১ বিকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২১, ০৭:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিউজিল্যান্ডে না যাওয়ার কথা বিসিবিকে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন সাকিব

স্পোর্টস ডেস্ক: [২] নিউজিল্যান্ডে দুই টেস্টের সিরিজে সাকিব আল হাসান খেলতে যাবেন না বলে গুঞ্জন ছিল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, অনানুষ্ঠানিকভাবে নিউজিল্যান্ড না যাওয়ার কথা তাকে জানিয়েছেন সাকিবও। তবে বোর্ড চায় আনুষ্ঠানিক চিঠি। বোর্ড প্রধানের এমন কথার মধ্যে ঘোষিত নিউজিল্যান্ড সফরের দলে রাখা হয়েছে সাকিবকে।

[৩] শনিবার (৪ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নাজমুল। এ সময় সাকিবের নিউজিল্যান্ড সফরে না যাওয়ার ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন সাকিবের আনুষ্ঠানিক চিঠির অপেক্ষায় তারা, আনুষ্ঠানিকভাবে সে কিছু বলেনি, অনানুষ্ঠানিকভাবে আমাকে খবর দিয়েছে (নিউজিল্যান্ড না যাওয়ার ব্যাপারে)। আমি বলেছি না আনুষ্ঠানিকভাবে জানাতে হবে, তারপরে দেখবো।

[৪] সব সংস্করণের চুক্তি ভুক্ত ক্রিকেটার হয়েও নিউজিল্যান্ড সফরে না যাওয়ার কারণও জানার অপেক্ষায় বোর্ড, দেখি কি ব্যাখ্যা, কারণ তো একটা দিতে হবে।

[৫] বোর্ড প্রধান জানান সাকিব না থাকলে দলের সমন্বয় হয়ে পড়ে ভারসাম্যহীন, সাকিব থাকলে হয় ব্যাটিং বা বোলিং অবদান রাখতে পারতো। দলের ভারসাম্য থাকত। আর সাকিবের তো বিকল্প নেই এটা সব সময় বলে এসেছি আপনাদের। এই মুহূর্তে তার বিকল্প নাই। - ডেইলি স্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়