শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২১, ০৭:০৯ বিকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২১, ০৭:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অ্যাম্বুলেন্সে করে ভারতীয় শাড়ী এনে বিক্রি, আটক ২

সুজন কৈরী: [২] নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে শনিবার ভারতীয় শাড়ী চোরাচালানের সাথে জড়িত দুই চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব-১১। আটকরা হলেন- নাইমুল হাসান রাকিব (২৭) এবং আবুল কাশেম (৩২)।

[৩] র‌্যাব-১১ এ পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকদের কাছ থেকে ১ হাজার ২০৮টি ভারতীয় শাড়ী, ৬৪টি ভারতীয় থ্রী-পিছ, ১৫টি ভারতীয় লেহেঙ্গা এবং অবৈধভাবে ভারতীয় শাড়ী পরিবহনের কাজে ব্যবহৃত ১টি অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে।

[৪] আটকরা অ্যাম্বুলেন্সে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় শাড়ী, থ্রী-পিছ ও লেহেঙ্গা অ্যাম্বুলেন্সে করে বহন করতেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ফাঁকি দিতে এমন কৌশল ব্যবহার করেন আটকরা।

[৫] আটক নাইমুল হাসান কুমিল্লার কোতয়ালীর রাচিয়া এলাকার আ. সাত্তারের ছেলে এবং আটক আবুল কাশেম একই জেলা ও থানাধীন আমড়াতলী এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।

[৬] আর্থিকভাবে লাভবান হতে দীর্ঘদিন ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অ্যাম্বুলেন্স চালক ও সহোযোগীর ছদ্মবেশ ধারন করে ভারত থেকে অবৈধভাবে চোরাই পথে ভারতীয় শাড়ী, থ্রী-পিছ ও লেহেঙ্গা এনে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের এলাকায় কেনা-বেচা এবং সরবরাহ করছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়