শিরোনাম
◈ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ◈ সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম ◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২১, ০৬:৫৪ বিকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২১, ০৬:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাবজি খেলতে না পেরে কিশোরের আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট: [২] কুমিল্লায় মোবাইল ফোনে পাবজি গেমস খেলতে না দেয়ায় শুভ মজুমদার (১২) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। শনিবার নগরীর ঠাকুরপাড়া এলাকার মদিনা মসজিদ সংলগ্ন একটি বাড়িতে এ ঘটনা ঘটে। বাংলাদেশ প্রতিদিন

[৩] স্থানীয় সূত্রে জানা যায়, শুভ পাবজি ও ফ্রি-ফায়ার গেমস খেলতো। কিন্তু তার মা পুর্নিমা মজুমদার তাকে মোবাইল ফোন দিতে চাইতো না। শনিবার দুপুরেও সে তার মায়ের কাছে মোবাইল ফোন চায়। কিন্তু তার মা তাকে মোবাইল ফোন না দেয়ায় সে ঘরের দরজা বন্ধ করে কান্নাকাটি শুরু করে। এক পর্যায়ে সে পাখার সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ধারণা করা হচ্ছে সে ওয়াড্রফের উপর উঠে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে স্বজনরা জানালা দিয়ে দেখে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।

[৪] শুভ কান্দিরপাড় এলাকার মলয় মজুমদারের ছেলে। সে কুমিল্লা মর্ডান হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

[৫] কোতোয়ালি মডেল থানার ওসি আনওয়ার-উল আজিম বলেন, শুভ নামের একটা কিশোরের আত্মহত্যার কথা শুনেছি। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়