শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২১, ০৫:৫১ বিকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২১, ০৮:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশকে ডাক দিলেই হাজির হয়ে যাব: রাষ্ট্রপতি

খালিদ আহমেদ: [২] মো. আবদুল হামিদ বলেন, শান্তি মানুষের সকল স্বাধীনতার মূলমন্ত্র। ৫০ বছর আগে স্বাধীনতার পর বঙ্গবন্ধু সংবিধানে শান্তির কথা বলতেই লেখা হয়েছে, ‘সকলের সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয়’। এ কারণেই বঙ্গবন্ধু থেকে তিনি বিশ্ব নেতা হয়ে উঠেছিলেন।

[৩] শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের উদ্বোধন অনুষ্ঠান বিশ্ব শান্তি সম্মেলনে এসব কথা বলেন তিনি।

[৪] নতুন বিশ্বে নানান চ্যালেঞ্জ লক্ষ্য করা যাচ্ছে জানিয়ে তিনি বলেন, কোভিড-১৯ আমাদের দুর্বলতা বের করে দিয়েছে। জলবায়ু সংকট মানব জাতিকে বিপদে ফেলছে। সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা গেলেই বিশ্বে শান্তি নিশ্চিত হবে।

[৫] বিশ্ব শান্তি সম্মেলন উদ্বোধনের আগে বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করা হয়। থিম সঙ্গীত, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার এবং রোহিঙ্গাসহ নির্যাতিত মানুষের ওপর ভিডিও ক্লিপ পরিদর্শন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়