শিরোনাম
◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২১, ১২:৩৯ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২১, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে আন্দোলনের ইস্যু করতে চায় বিএনপি: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক: খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে আন্দোলনের ইস্যু করতে চায় বিএনপি। বুধবার (১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চ্যানেল২৪

তিনি বলেন, বাতাসে কথা ভাসছে; খালেদা জিয়া মারা গেলে, গণঅভ্যুত্থান করে তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার দুঃস্বপ্ন দেখছে বিএনপি।

ওবায়দুল কাদের অভিযোগ করেন, নিরাপদ সড়ক আন্দোলন ও পোশাক শ্রমিকদের উস্কানি দিচ্ছে তারা। এর মাধ্যমে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সহিংস বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করতে চাইছে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম সিটিতেও শিক্ষার্থীদের হাফ পাসের কথা ভাবছে পরিবহন মালিক সমিতি। ওবায়দুল কাদের জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ১৮ ডিসেম্বর বর্ণাঢ্য শোভাযাত্রা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়