শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২১, ০৩:২৭ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২১, ০৩:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চৌগাছায় আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু

বাবুল আক্তার: [২] যশোরের চৌগাছায় আনুষ্ঠানিকভাবে সরকার নির্ধারিত মূল্যে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। উপজেলা খাদ্যগুদামে বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে এই ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব) অধ্যাপক ডা. নাসির উদ্দিন।

[৩] চৌগাছা উপজেলা খাদ্য বিভাগ কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত ২৭ টাকা কেজি দরে ৯’শ ৪০ মেট্রিক টন ধান ও ৪০ টাকা কেজি দরে ৭’শ ৯৩ মেট্রিক টন সিদ্ধ চাল ক্রয় করবে। উদ্বোধনী দিনে একজন কৃষকের কাছ থেকে ধান ক্রয় করে উপজেলা খাদ্য বিভাগ।

[৪] আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা-ঝিকরগাছার সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনার (ভূমি) ও দায়িত্ব প্রাপ্ত নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবির, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিচুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান লিটন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি সহিদুল ইসলাম মিয়া, উপজেলা যুবলীগের নেতা শরিফুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়