শিরোনাম
◈ মেধাভিত্তিক প্রজন্ম গড়ে প্রযুক্তিনির্ভর বাংলাদেশের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বিনামূল্যে ফেসবুক ভেরিফায়েড ব্যাজ, চালু হচ্ছে মেটার নতুন সুবিধা ◈ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী ◈ রাষ্ট্রপতির দায়মুক্তি নিয়ে বিতর্ক, কী বলছে বাংলাদেশের সংবিধান ◈ নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ১০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্যভাণ্ডার তৈরি করছে সরকার, আসছে নজরদারিতে ◈ ২৬ দিনের অনশন ভেঙে সমালোচনার মুখে সোনম ওয়াংচুক, ভিডিও বার্তায় দিলেন জবাব (ভিডিও) ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর অবসর পর্তুগালকে কোটি কোটি টাকার ক্ষতির মুখে ফেলে দেবে, কেন এমন দাবি বিপণন বিশেষজ্ঞদের? ◈ মধ্যরাতে ফের ন‌রেন্দ্র মোদির ভিডিওবার্তা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ইস্যুতে সরকারের অবস্থান চূড়ান্ত?  ◈ সোশ্যাল মিডিয়ায় পোস্ট নয়, বিদায় হবে স্মরণীয়, কবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন মেসি? ◈ সাহাবু‌দ্দিনসহ  কোন কোন রাষ্ট্রপতি তাদের মেয়াদ পূর্ণ করতে পারেননি

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২১, ০৬:৪৬ বিকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২১, ০৬:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৪ ঘণ্টায় ৬৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে

শাহীন খন্দকার: [২] এইডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত এক দিনে ৬৯ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম ২৫ দিনে মোট ৩ হাজার ২৬২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে গেছেন, তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৭ জনের।

[৩] অগাস্ট ও সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল সবেচেয়ে বেশি। এরপর অক্টোবরের মাঝামাঝি থেকে তা কিছুটা কমতে থাকে। নভেম্বরে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০০ থেকে ১৮০ এর মধ্যে ওঠানামা করছিল। নভেম্বরের শেষ সপ্তাহে এসে তা ৬০ এর নিচে নেমে এল আর ৩০ দিনে ৩হাজার ৫৬৭ জন।

[৪] স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে,মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত নতুন যে ৬৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে গেছেন, রাজধানীতে নতুন ভর্তি রোগী ৫৯ জন আর ঢাকার বাইরে নতুন ভর্তি রোগী ১০ জন। গত একদিনে ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর আসেনি। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৭৩ জন ডেঙ্গু রোগী, ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তিরোগী ২৬৮ জন। অন্যান্য বিভাগে রোগী ভর্তি রয়েছেন ১০৫ জন।

[৫] চলতি বছর মোট ২৭ হাজার ২২২জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে ২৬ হাজার ৭৫১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মৃত্যু হয়েছে ৯৮ জনের। করোনাভাইরাস মহামারীর মধ্যে জুলাই মাস থেকে উদ্বেগ বাড়াতে থাকে ডেঙ্গু। সেপ্টেম্বর মাসে এ মৌসুমের সর্বোচ্চ ৭ হাজার ৮৪১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। ওই মাসে মারা যান ২৩ জন।তার আগে অগাস্ট মাসে ৭ হাজার ৬৯৮ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে চিকিৎসা নিন। আর ডেঙ্গুতে প্রাণ যায় ৩৪ জনের।

[৬] অক্টোবর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে গেছেন ৫ হাজার ৪৫৮ জন, মৃত্যু হয়েছে ২২ জনের। ২০১৯ সালে বাংলাদেশে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করায় এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন এবং সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছিল এই ভাইরাস জ্বরে। সে বছর বিভিন্ন হাসপাতাল থেকে আসা ২৬৬টি মৃত্যু পর্যালোচনা করে ১৪৮ জনের ডেঙ্গুতে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছিল আইইডিসিআর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়