শিরোনাম
◈ বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা জোরদারের প্রত্যয় ◈ বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের ◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ ◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২১, ০৮:০৬ সকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২১, ০৮:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অভিষেক টেস্টে প্রথম ভারতীয় হিসেবে নয়া কীর্তি শ্রেয়সের আইয়ারের

স্পোর্টস ডেস্ক: [২] অভিষেক টেস্টে শতরান। অনেক ভারতীয়ই এই কীর্তি গড়েছেন। কানপুর টেস্টে শতরান করে সেই তালিকায় ঢুকে পড়েছেন শ্রেয়স আইয়ারও। ষোলোতম ভারতীয়। আজহার, সৌরভ, ধাওয়ান, রোহিত- তালিকাটা অনেক দীর্ঘ। কিন্তু অভিষেক টেস্টে শতরান আর অর্ধ শতরানের কীর্তি? এই বিরল নজিরের সাক্ষী একমাত্র শ্রেয়স আইয়ার।

[৩] নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১০৫ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৬৫ করেন শ্রেয়স। অভিষেক টেস্টে শতরান আর অর্ধশতরানের এই কীর্তি আর কোনও ভারতীয় ক্রিকেটারের ঝুলিতে নেই। সেই তালিকায় একমাত্র উজ্জ্বল শ্রেয়সের নাম।

[৪] ম্যাচের পর ভারতীয় ব্যাটার বলেন, রেকর্ড নিয়ে আমি ভাবছিলাম না। দলের জন্য রান করাই ছিল আসল উদ্দেশ্য। হাফসেঞ্চুরি করার পর সতীর্থদের কাছ থেকে জানতে পারলাম রেকর্ড হয়েছে। অন্যান্য দেশের হয়ে অনেকেরই এই রেকর্ড থাকতে পারে। তবে প্রথম ভারতীয় হিসেবে এই কীর্তি গড়ে আমি তৃপ্ত। অবশ্যই ভালো লাগছে। তবে ম্যাচ দলকে জেতানোই আসল লক্ষ্য। - টিভি৯ বাংলা ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়