শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২১, ০৮:৫২ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২১, ০৮:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

মোশতাক আহমেদ : [২] নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদনান টাওয়ারের চতুর্থ তলার মেস কক্ষে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্নে চিকিৎসাধীন আরো একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হলেন- মো. পারভেজ (২৮)। এর আগে একই ঘটনায় মো. মামুন (২৭) নামের আরো একজনের মৃত্যু হয়। তার শরীরও ১০০ শতাংশ দগ্ধ ছিলো। এই নিয়ে মৃত্যুর সংখ্যা দুইজন হল। এছাড়াও জীবন (২০) নামের আরো আরো একজন শেখ হাসিনা জাতীয় বার্নে ভর্তি রয়েছে। তার শরীর ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

[৩] শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে দগ্ধ হয়ে ৩ পোশাক শ্রমিক বার্নে এসেছে। তাদের মধ্যে পারভেজ (২৮) নামের একজনের শেখ হাসিনা জাতীয় বার্ন এর নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) গত রাত শনিবার (২৭ নভেম্বর) সাড়ে দশটার দিকে মৃত্যু হয়। তার শরীর ১০০ শতাংশ দগ্ধ ছিলো। এছাড়াও জীবন (২০) নামের আরো আরো একজন শেখ হাসিনা জাতীয় বার্নে ভর্তি রয়েছে। তার শরীর ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

[৪] উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইপিজেড এর উল্টো পাশে একটি সাততলা ভবনের আদনান টাওয়ারের চতুর্থ তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় অনন্ত অ্যাপারেল গার্মেন্টের পোশাক শ্রমিক, জীবন ও পারভেজ দগ্ধ হয়। পরে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়