শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২১, ০৯:০১ সকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২১, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নতুন কোচের অধীনে টানা দুই ম্যাচ জিতলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : [২] খেলার মাঠের দৃশ্যটা ছিলো এমনই, বার্সেলোনার শুরুটা দুর্দান্ত হলেও তারা যেনো হারতে বসেছিলো। আত্মবিশ্বাসী শুরুটা তারা ধরে রাখতে পারছিলো না। শেষ পর্যন্ত গোলের দেখা পেলেও একসময় পয়েন্ট হারানোর শঙ্কা পেয়ে বসেছিল বার্সেলোনাকে। তবে ভিয়ারিয়ালের ভুলের সুযোগ কাজে লাগিয়ে কাক্সিক্ষত জয় নিয়েই মাঠ ছাড়ে নতুন কোচ জাভি হার্নান্দেজের দল।

[৩] প্রতিপক্ষের মাঠে শনিবার (২৭ নভেম্বর) রাতে লা লিগার ম্যাচটি ৩-১ গোলে জিতেছে বার্সেলোনা। ফ্রেংকি ডি ইয়ংয়ের গোলে তারা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন স্যামুয়েল। শেষ দিকে মেমফিস ডিপাই দলকে আবারও এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান ফিলিপে কৌতিনিয়ো।

[৪] ম্যাচে ভিয়ারিয়াল আক্রমণ বেশি করলেও লক্ষ্যে শট রাখতে ভুগেছে তারা। তাদের ১৪ শটের মাত্র দুটি ছিল লক্ষ্যে। বিপরীতে বার্সেলোনার ১২ শটের ছয়টি লক্ষ্যে ছিল। চলতি লিগে প্রতিপক্ষের মাঠে এটাই তাদের প্রথম জয়।

[৫] চলতি মৌসুমে বার্সেলোনার পারফরম্যান্স কতটা অধারাবাহিক, তা একটি তথ্যেই অনেকটা পরিষ্কার হয়ে যায়। এবারের লা লিগায় এই প্রথম টানা দুটি ম্যাচ জিতল তারা। টানা চার ম্যাচ জয়শূন্য থাকার পর গত রাউন্ডে দলটি এস্পানিওলের বিপক্ষে জিতেছিল ১-০ গোলে। - গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়