শিরোনাম
◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২১, ০৩:২৯ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২১, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাগলের দাম ১৮ লাখ টাকা

অনলাইন ডেস্ক : নিলামে ছাগলটির দাম উঠেছে ২১ হাজার মার্কিন ডলার (১৮ লাখ টাকা)।

অস্ট্রেলিয়ার পশ্চিম নিউ সাউথ ওয়েলসে বুধবার অনুষ্ঠিত নিলামে ছাগলটিকে ওই দামেই কিনেছেন এন্ড্রু মোসলে।

কেনার পর মারাকেশ প্রজাতির ওই ছাগলটিকে ‘খুবই স্টাইলিশ’ বলে আখ্যা দিয়েছেন ক্রেতা। নিলামে ছাগল কেনায় উচ্চমূল্য পরিশোধের আগের রেকর্ডটি ছিল মোসলের দখলেই।

এই ছাগল ব্যবসায়ী গত বছর সেটি কিনেছিলেন ১২ হাজার মার্কিন ডলারে (১০ লাখ ৩০ হাজার টাকা)।

ছোটবেলা থেকেই বন্য ছাগল পালনে সম্পৃক্ত মোসলে প্রথম ছাগল বিক্রি করেছিলেন মাত্র ৫ ডলারে। ছাগল কেনাবেচা এখন তার নেশা-পেশা দুটোই। যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়