শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১, ০৭:১৯ বিকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২১, ০৭:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্যাংকের চাকরিতে বয়সে ছাড়

মিনহাজুল আবেদীন: [২] ব্যাংকের চাকরিতে বয়সে ছাড় দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে চাকরিপ্রার্থীরা ২১ মাসের ছাড় পেলেন। ডিবিসি টিভি

[৩] জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে। বাংলানিউজ ২৪

[৪] এতে বলা হয়েছে, যেসব ব্যাংক কোভিড-১৯ পরিস্থিতির কারণে চাকরিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সেসব ব্যাংককে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিতব্য নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হলো। অবিলম্বে এ নির্দেশনা কার্যকর হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঢাকা পোস্ট

[৫] মহামারি করোনা ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ায় বিশ্বের মতো বাংলাদেশের সব ধরনের কর্মক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিলো। এতে ক্ষতির মুখে পড়েছে চাকরিপ্রার্থীরা। বিষয়টি বিবেচনায় নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বয়সে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়