শিরোনাম
◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২১, ০৩:৩৮ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২১, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পপি রহস্যের শেষ কোথায়

বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপি অর্ধবছর ধরেই লোকচক্ষুর অন্তরালে রয়েছেন। তাকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। পপির বর্তমান পরিস্থিতি নিয়ে ধূম্রজাল তৈরি হচ্ছে প্রতিনিয়ত। যুগান্তর

আড়ালেই বা কেন গেলেন, করছেনই বা কী- এসব নিয়ে আলোচনা সমালোচনায় মুখর বিনোদন অঙ্গনসহ সর্বত্র। এখন সবার একটাই চাওয়া, পপি যা-ই করুক না কেন নিজে থেকে যেন তার আড়ালে যাওয়ার কারণ ব্যাখ্যা করেন। কিন্তু কোনো আলোচনা সমালোচনাই যেন পপিকে টলাতে পারছে না। পপি অনড় রয়েছেন নিজের জায়গায়।

কাজের ব্যস্ততা থাকাবস্থাতেই কোনো বিনোদন তারকার এভাবে আড়াল হওয়ার ঘটনাও সচরাচর ঘটেনি। তাই পপির অন্তর্ধানের বিষয়টি সর্বোচ্চ আলোচনায় জায়গা করে নিয়েছে। পপি ঘনিষ্ঠরা কেউই নাকি তার অবস্থান জানেন না। এমনকি তার পরিবারের সঙ্গেও নাকি যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছেন পপি। কোনটি যে সঠিক আর কোনটি যে মিথ্যা তথ্য তাও যাচাই করা যাচ্ছে না। এভাবে দিনে দিনে ঘনীভূত হচ্ছে পপির আড়াল হওয়ার বিষয়টি। তার কারণে ইমপ্রেস টেলিফিল্মের ‘ভালোবাসা প্রজাপতি’ নামের একটি ছবির কাজ অসমাপ্ত রয়েছে। এটি নিয়ে পরিচালক রাজু আলীম বিব্রত।

পাশাপাশি সাদেক সিদ্দিকীর পরিচালনায় ‘ডাইরেক্ট অ্যাটাক’ নামের আরেকটি ছবির সেন্সর সম্পন্ন হয়েছে কিছুদিন আগে। পরিচালক আগামী মাসে এটি মুক্তির প্রক্রিয়ায় যাচ্ছেন। কিন্তু ছবিটির প্রচারণায় পপির উপস্থিত থাকার কথা থাকলেও সেই পরিচালকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন তিনি। যতই দিন যাচ্ছে, ততই একটি গুঞ্জনই বেশি চাউর হচ্ছে যে পপি মা হয়েছেন। ফলে তার শারীরিক অবয়বে পরিবর্তন এসেছে। আর সেই পরিবর্তন থেকে পূর্বের অবস্থায় ফিরে আসার আগপর্যন্ত তিনি আড়াল ভাঙবেন না।

যার জন্য তিনি নাকি দীর্ঘদিনও অপেক্ষা করতে রাজি আছেন। তবে আরেকটি সূত্র জানিয়েছে, পপি রাজধানীর সন্নিকটে কোনো এক বাগানবাড়িতে স্থায়ীভাবে বসবাস করছেন। তবে যাই হোক প্রথমসারির এই চিত্রনায়িকার এভাবে হঠাৎ আড়াল হয়ে যাওয়াটাকে শোভন মনে করছেন না চলচ্চিত্রাঙ্গনের অনেকেই। তবে পপি কবেনাগাদ সবার সামনে আসবেন এবং কী ব্যাখ্যা দেবেন- সেটির দিকেই তাকিয়ে আছেন সবাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়