শিরোনাম
◈ সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তি আটকে গেল ◈ ইরানের হুংকার: আমেরিকাকে সাহায্যকারী পশ্চিম এশিয়ার দেশগুলির তৈলভান্ডার গুঁড়িয়ে দেওয়া হবে!  ◈ পাঁচ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক বসাল সরকার ◈ ইরান যুদ্ধে অংশ নিতে ‘উভচর’ যুদ্ধজাহাজ নিয়ে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন সেনা ◈ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভবিষ্যৎ নিয়ে জল্পনা, নতুন নাম ঘিরে আলোচনা ◈ সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের ◈ নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না : প্রধানমন্ত্রী ◈ গাছের ভেতর 'গায়েবি মসজিদ', সর্বোচ্চ চারজন নামাজ পড়তে পারেন যেখানে(ভিডিও) ◈ ইরানের খার্গ দ্বীপ কেন যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ? ◈ যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধা অপব্যবহার করলে ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২১, ০৭:৩২ বিকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২১, ০৭:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফকিরহাটে মাদকসহ আটক ৫

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : [২] বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে পৃথক স্থান থেকে মাদক সহ ৫জন মাদককারবারীকে আটক করেছে।

[৩] পুলিশ জানায়, সোমবার রাতে পিলজংগ ও টাউন-নওয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পাগলা-শ্যামনগর আবুল হোসেনের ছেলে ও একটি মাদ্রাসার নৈশপ্রহরী শেখ রাজু (২৫) ও মো. নজরুল ইসলামের ছেলে শেখ ইয়াসিন (২২) কে গাজাসহ আটক করেছে। এছাড়া গাজা সহ আটক হয়েছে জাড়িয়া-মাইটকুমড়া গ্রামের ইলিয়াছ শেখের ছেলে সাব্বির শেখ (২৫), অপরদিকে, টাউন-নওয়াপাড়া এলাকার মো. মিরাজুল ইসলামের ছেলে মো. তানভীর হোসেন (২০) ও লখপুর গ্রামের হারুন শেখের ছেলে তানজির শেখ (১৯) কে আটক করেছে। এসময়তাদের কাছ থেকে গাজাউদ্ধার করেছে পুলিশ।

[৪] পৃথক অভিযানে গাজা সহ ৫জন মাদককারবারীকে আটকের বিষিয়টি নিশ্চিত করেছে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো. খায়রুল আনাম। এ ব্যাপারে মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা হয়েছে বলে তিনি জানান। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়