শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২১, ০৬:৫০ বিকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২১, ০৬:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে আওয়মী লীগের ৬ নেতা বহিষ্কার

সোহাগ হাসান: [২] জেলার উল্লাপাড়া উপজেলায় স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নেয়াসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৬ আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

[৩] উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদির রুমি ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বাক্ষরিত পত্রে সোমবার রাতে বহিষ্কার করা হয়।

[৪] বহিষ্কৃতরা হলেন, পঞ্চক্রোশী ইউনিয়ন আ’লীগের কৃষি ও সমবায় সম্পাদক কোরবান আলী, শ্রম বিষয়ক সম্পাদক কলু মন্ডল, ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুল গফুর মন্টু, সাধারন সম্পাদক জিন্না মন্ডল, মোহনপুর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জেড. এম. আব্দুল জলিল ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গাজী সামছুল আলম। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, ইউপি নির্বাচনে তারা বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়ে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে। এজন্য তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়