শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে লিমন–বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২১, ০২:১২ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২১, ০৪:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণপরিবহনে কোন জ্বালানি কী পরিমাণ ব্যবহৃত হচ্ছে জানতে চেয়েছে সংসদীয় কমিটি

মনিরুল ইসলাম: [২]গণপরিবহনে কোন জ্বালানি কী পরিমাণ ব্যবহৃত হচ্ছে তা জানতে চায় সংসদীয় কমিটি। এ জন্য গণপরিবহনে জ্বালানি ব্যবহারের প্রকৃত তথ্য জানতে একটি জরিপ করতে বলেছে সংসদীয় কমিটি।

[৩]সোমবার দুপুরে সংসদ ভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি এ বিষয়ে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে। কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মো. নুরুল ইসলাম তালুকদার, মো. আসলাম হোসেন সওদাগর, মোছা. খালেদা খানম এবং নার্গিস রহমান অংশগ্রহণ করেন।

[৪] জানা যায়, বৈঠকে কমিটি ২০২৩ সালের মধ্যে মন্ত্রণালয়ের আওতাভুক্ত সংস্থাগুলোর নিজস্ব অর্থায়নে মানসম্মত প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম দৃশ্যমান পর্যায়ে নিয়ে আসার সুপারিশ করেছে।

[৫] বৈঠকে প্রকৃত তথ্য জানার জন্য বিপিসি (BPC)কর্তৃক অনুসৃত উৎসে কর প্রদান পদ্ধতি এবং গত দশ বছরের লাভ ক্ষতি, প্রযোজ্য কর উপাত্ত সমন্বয় করার যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়