শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১, ০৩:২৩ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২১, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাঁটুর উপরে কাপড় উঠলে কি ওজু ভঙ্গ হয়ে যাবে?

ধর্ম ডেস্ক: আমাদের সমাজের লোকদের মাঝে প্রচলিত রয়েছে যে, হাঁটুর উপর কাপড় উঠলে ওযু ভেঙ্গে যাবে। কিন্তু এ ধারণাটি শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ অমূলক।

বরং সঠিক কথা হল, হাঁটুর উপর কাপড় থাকা অবস্থায় অযু করলে তা শুদ্ধ হবে ইনশাআল্লাহ। কেননা ওযু শুদ্ধ হওয়ার জন্য সতর ঢাকা শর্ত নয়। আর অযুর পর হাঁটুর উপর কাপড় উঠে গেলেও অযু নষ্ট হবে না ইনশাআল্লাহ। কেননা, এটি ওযু ভঙ্গের কারণ সমূহের মধ্যে কোন কারণ নয়।

তবে ওযু করার সময় বা ওযু করার পর বিনা প্রয়োজনে হাঁটুর উপর কাপড় না উঠানোই উত্তম। ইমাম মালেক রহ. এটিকে অপছন্দনীয় মনে করতেন।
উল্লেখ্য যে, পুরুষের নামায শুদ্ধ হওয়ার জন্য শর্ত হল, সর্ব নিম্ন দু কাঁধ ঢাকার পাশাপাশি নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা। সুতরাং হাঁটু ঢাকা নামাযের জন্য শর্ত; ওযুর জন্য নয়। আল্লাহু আলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়