শিরোনাম
◈ ইসলামিক বক্তা মুফতি আমির হামজা কুষ্টিয়া-৩ আসনে বিজয়ী হওয়ার পর যা বললেন (ভিডিও) ◈ কোন দল কত আসন পেল: সর্বশেষ প্রাপ্ত ফল ◈ শান্তিপূর্ণ উৎসবমুখর ভোট : সুনামগঞ্জে ৫টি আসনেই বিএনপির বিজয় ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ◈ নীলফামারীর চারটি আসনেই জয় পেয়েছে জামায়াত ◈ হাসিনাদের দুর্গে ধানের শীষের হ্যাটট্রিক: গোপালগঞ্জের ৩ আসনেই জয়ী বিএনপি ◈ বার্সেলোনাকে চার গো‌লে হারা‌লো অ্যাতলেটিকো মা‌দ্রিদ ◈ যে চার আসনে ‘না’ ভোট জয়ী ◈ বিশ্বকাপে নেপাল‌কে হারা‌লো ইতালি ◈ বিএনপি ও তারেক রহমানকে মার্কিন দূতাবাসের অভিনন্দন: একসাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ০৮:৩১ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বক্সিং ডে টেস্টে মেলবোর্ন স্টেডিয়ামে শতভাগ দর্শক থাকবে

স্পোর্টস ডেস্ক : [২] করোনা পরিস্থিতি থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে বিশ্বের প্রায় সব দেশ। ইউরোপের কয়েকটি দেশে হঠাৎ করে সংক্রমণ বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে এমনটা বলা যাবে না। তাই গোটা বিশ্বই আবার ধীরে ধীরে অনলাইন থেকে অফলাইন এর পথে হাঁটতে শুরু করেছেন। সেই তালিকায় আছে খেলার মাঠও। বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্দিষ্ট সংখ্যক দর্শক অনুমতি দেওয়া হয়েছে গ্যালারিতে বসে খেলা দেখার।

[৩] ক্রিকেটের টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখা গেছে তেমনি ছবি। তবে এবার আর নির্দিষ্ট সংখ্যক নয় হাউসফুল। শতভাগ দর্শক নিয়ে বক্সিং ডে টেস্ট আয়োজনের ভাবনা অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের। অজি বোর্ড সূত্রে খবর, সরকারের কাছ থেকে যাবতীয় অনুমতি পেয়ে গেছেন তারা। তাই বক্সিং ডে টেস্টে শতভাগ দর্শক উপস্থিত থাকবেন মাঠে। - জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়