শিরোনাম
◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ১২:৫৯ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

ফরিদপুর: [২] ফরিদপুরের মধুখালীতে শুক্রবার(১৯ নভেম্বর) দুপুরে বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

[৩] এসময় ঢাকা-খুলনা মহাসড়কে কয়েক ঘন্টা ব্যাপী দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এছাড়াও সাকুরা এক্সপ্রেস (এসি) নামের দ্রুত গতির একটি বাস বেপরোয়াভাবে চলার কারনে রাস্তার পাশে খাদে পড়ে যায়। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

[৫] মধুখালী থানার উপ পরিদর্শক(এস.আই) ননী গোপাল জানান, ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার সাবরেজিষ্টার অফিসের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের একটি গাড়ি এবং ফরিদপুর অভিমুখি একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময়

[৬] কাভার্ডভ্যানের চালক, হেলপার সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। তবে আহতদের নাম ঠিকানা ও পরিচয় জানাযায়নি। ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাত সাড়ে ৮ টা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

[৭] ফরিদপুরের মধুখালী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সাকিব আল হাসান জানান, ঘটনাস্থলে কেউ নিহতের ঘটনা ঘটেনি। আহতদের উদ্ধার করে স্থানীয় ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের বড় ধরনের কোন ক্ষতির আলামত দেখা যায়নি। দূর্ঘটনার পরে রাস্তা বন্ধ থাকায় দুপাশে প্রায় শতাধিক গাড়ি আটকা পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যদের হস্তক্ষেপে কয়েক ঘন্টা পরে যানজট সমস্যা সমাধান হয়।

[৮] এদিকে ফরিদপুরের কোমরপুর এলাকায় সাকুরা এক্সপ্রেস (এসি) বেপরোয়া গতিতে চলার কারনে রাস্তার পাশে খাদে পড়ে যায়। কোমরপুর এমএ আজিজ স্কুল ও বাহিরদিয়া ব্রিজের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

[৯] স্থানীয় সবুজ ইসলাম জানান, শুক্রবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে তবে কোন যাত্রী এবং গাড়ির স্টাফসহ কোন হতাহতের ঘটনা ঘটেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়