শিরোনাম
◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২১, ০১:১৬ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০২১, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ফেলেই নদীতে ঝাঁপ

নিউজ ডেস্ক: খুলনার রূপসা নদী থেকে কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও চাদর পাচারকালে আটক করেছে র‌্যাব-৬ একটি টিম। এ সময় পাচারকারী ৪-৫ জন নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। বুধবার দিবাগত রাত ৪টার দিকে রূপসা সেতুর নিচ থেকে ট্রলারসহ মালামাল জব্দ করা হয়। যুগান্তর

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শফিক বুধবার সন্ধ্যায় জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তারা গোপন সংবাদ পান। এরপর থেকে তারা লবণচরা থানা এলাকার রূপসা নদীতে অভিযান চালান। রাতে একটি ইঞ্জিনচালিত ট্রলার সন্দেহ হলে তারা অভিযান চালান। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে ৪-৫ জন নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

র‌্যাব ট্রলার থেকে ১ হাজার ৭২১ পিস ভারতীয় শাড়ি, ১ হাজার ৫২০ পিস কাশ্মিরী শাল (চাদর), ৬০ পিস ভারতীয় লেহেঙ্গা শাড়ি, ১টি সোলার, ১টি অ্যামপ্লিফ্রায়ার, ১টি সাউন্ড বক্সসহ ইঞ্জিনচালিত ট্রলারটি জব্দ করা হয়।

র‌্যাবের মিডিয়া শাখার সিনিয়র এএসপি বজলুর রশিদ জানান, আটককৃত মালামালের আনুমানিক অবৈধ বাজার মূল্য ১ কোটি ২৭ লাখ ৩৬ হাজার টাকা। মালামালগুলো লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামাদের আসামি করে মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়