শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২১, ০৮:০৯ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০২১, ০৮:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অধস্তন আদালতের ১৫ দিনের ছুটি বাতিল

মিনহাজুল আবেদীন: [২] সারা দেশের অধস্তন আদালতে ২০২১ সালের বার্ষিক ছুটি থেকে ১৫ দিন (ডিসেম্বর মাসের ৩০ দিনের মধ্যে) বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা। ১৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিন অধস্তন আদালতে ছুটি থাকবে। ডিসেম্বরের প্রথম ১৫ দিন আদালত খোলা থাকবে। ডিবিসি টিভি

[৩] বুধবার (১৭ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেল চারটা থেকে প্রায় ৫০ মিনিট এ ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়। ঢাকা পোস্ট

[৪] ফুলকোর্ট সভায় সুপ্রিম কোর্টের ২০২২ সালের ক্যালেন্ডারের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্টের ভেতরে আইনজীবী ছাড়া অন্য কোনো সংগঠন যেন সমাবেশ, মানববন্ধন করতে না পারে সে বিষয়টি নজরদারিতে রাখতে বলা হয়েছে।

[৫] সভা সূত্র জানায়, দুই দিন আগে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে একটি নারী সংগঠন বিচারক কামরুন্নার ইস্যুতে মানববন্ধন করে। বিষয়টি একজন বিচারপতি ফুলকোর্ট সভায় উপস্থাপন করেন। এর পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রার জেনারেলকে বলা হয়েছে, ভবিষ্যতে বাইরে থেকে এসে যেনো এ ধরনের সমাবেশ বা মানববন্ধন করতে না পারে সে বিষয়ে নজর রাখতে হবে।

[৬] প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ফুলকোর্ট সভায় সভাপতিত্ব করেন। আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি ফুলকোর্ট সভায় অংশ নেন। ফুলকোর্ট সভা বিচারপতিদের কথা বলার নিজস্ব ফোরাম। ফুলকোর্ট সভাতে নীতি-নির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়