শিরোনাম
◈ আইএমএফ ঋণ স্থগিতের খবর ‘সম্পূর্ণ অসত্য’, জানাল সরকার ◈ সরকার বল‌ছে দেশে জ্বালানি তেলের মজুদ ইতিহাসের সর্বোচ্চ, অথচ দেশজু‌ড়ে সংকট, এতো তেল যাচ্ছে কোথায়? ◈ ঢাকায় ১৮ পাম্পে ‘ফুয়েল পাশ’ পাইলটিং কার্যক্রম শুরু, আরও যেসব জেলায় চালু হচ্ছে দেখুন তালিকা ◈ ইরান যু‌দ্ধের কার‌ণে তীব্র সংক‌টে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি! ◈ ইরানের সঙ্গে সম্পর্ক এখন খুবই ভালো: ট্রাম্প ◈ ৩ মে ঢাকায় আস‌ছে পাকিস্তান ক্রিকেট দল, বাংলাদেশের বিরু‌দ্ধে সি‌রি‌জের প্রথম টেস্ট ৮ মে ◈ দুর্নীতি, কানাডার টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিয়ে তদন্তে আইসিসি  ◈ হরমুজ প্রণালিতে আবারও আটকে গেল ‘বাংলার জয়যাত্রা’ ◈ নতুন শত্রুর হিসাব কষছে ইসরায়েল, আলোচনায় উঠে আসছে পাকিস্তান ও তুরস্ক ◈ উপসাগরীয় বন্দরে অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২১, ০৬:৫৬ বিকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২১, ০৬:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনের ওপর নির্ভরতা কমাতে হবে জার্মানিকে, বললেন জার্মান স্বাস্থ্যমন্ত্রী

মামুন হোসেন: [২] বুধবার জার্মানীর ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পান বলেছেন, কোভিড-১৯ মহামারি পর অর্থনীতিসহ বেশ কিছু ক্ষেত্রে চীনের ওপর অত্যাধিক অর্থনৈতিক নির্ভরতা কীভাবে আরো কমানো যায় সেবিষয়ে জার্মানির আরো খোলামেলা আলোচনার প্রয়োজন। রয়টার্স

[৩] একটি অর্থনৈতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে স্পান বলেন, আমরা চীনের ওপর কতোটা নির্ভরশীল হয়েছি তা আমরা অনুভব করেছি। কীভাবে আমরা এ দশকে চীনের ওপর কিছুটা কম নির্ভরশীল হতে পারি সেই প্রসঙ্গে একটি পৃথক অর্থনৈতিক শীর্ষ সম্মেলন আয়োজন করা প্রয়োজন।

[৪] স্পান বলেন, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের উচিত কানাডার মতো অন্যান্য দেশ ও অঞ্চলের সঙ্গে আরো কিছু বাণিজ্য-চুক্তি চূড়ান্ত করার মাধ্যমে চীনের ওপর তাদের অতিরিক্ত নির্ভরতা হ্রাস করা। সম্পাদনা: সাকিবুল আলম

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়