শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২১, ০৩:০৭ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২১, ০৩:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জের সলঙ্গায় ১৩ কেজি গাঁজাসহ আটক ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি: [২] সিরাজগঞ্জের সলঙ্গা এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৩ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

[৩] গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- ১। মোঃ রাব্বি হাসান(২১), পিতা-মোঃ এছাহক মিয়া, সাং-চাপাপুর, ২। মোঃ আলমগীর হোসেন(২৪), পিতা-মোঃ শহিদুল ইসলাম, সাং-জগন্নাথপুর, ৩। মোঃ ইমরান হোসেন(২২), পিতা- মোঃ রাজ্জাক মিয়া, সাং-জগন্নাথপুর, সর্ব থানা- কোতয়ালী, জেলা-কুমিল্লা।

[৪] এ সময় তাহাদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ৬৩০ টাকা জব্দ করা হয়।

[৫] র‌্যাব-১২ এর প্রেস বিজ্ঞপ্তির তথ্য মতে, সলঙ্গা থানাধীন ৯নং হাটিকুমরুল ইউপির সামনে ৫নং ওয়ার্ডের ধোপাকান্দি গ্রামস্থ ঢাকা গামী মহাসড়কের উপর হানিফ হোটেলের সামনে এ মাদক বিরোধী অভিযান চালায়।

[৬] মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের এর নেতৃত্বে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল অভিযান পরিচালনা করেন।

[৭] গ্রেপ্তারকৃতদের মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

[৭] প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ