শিরোনাম
◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২১, ১০:১৫ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২১, ০৪:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাবেক প্রতিমন্ত্রী আফছার উদ্দিন খান মারা গেছেন, প্রধানমন্ত্রীর শোক

মহসীন কবির: [২] সাবেক প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ছোট ভাই সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আফছার উদ্দিন আহমদ খান (৮১) ১৬ নভেম্বর রাতে ঢাকার নিজ বাসায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

[৩]  অ্যাডভোকেট আফছার উদ্দিন আহমদ খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৪] আফছার উদ্দিন আহম্মেদ খানের মৃত্যুতে বুধবার দুপুর ১২টা পর্যন্ত ঢাকার নিম্ন আদালতের কার্যক্রম মুলতবি করা হয়েছে। ঢাকা আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক জাকির হোসেন লিংকন এ তথ্য নিশ্চিত করেছেন।

[৫] কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান গণমাধ্যমকে এই খবর জানিয়েছেন। তিনি জানান, মরহুমের জানাজার নামাজ আজ বুধবার বিকেল সাড়ে চারটায় কাপাসিয়ার উপজেলার দরদরিয়া নিজ বাড়ি সংলগ্ন দরদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

[৬] আফসার উদ্দিন আহমদ ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২৩ জুন ১৯৯৬ সালে তিনি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী মনোনীত হয়ে মাত্র ছয়মাস পর ১৯৯৭ সালে পদত্যাগ করেন (২৩ জুন ১৯৯৬-১৯৯৭)।আফসার উদ্দিন আহমদ গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মৌলভী মো. ইয়াসিন খান এবং মাতা মেহেরুননেসা খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়