শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১, ০৪:৩০ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১, ০৪:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিমানবন্দরে নগ্ন করে তল্লাশি: কাতার সরকারের বিরুদ্ধে ১৩ নারীর মামলা

মোক্তার হেসেন: [২] তাদের অভিযোগ, দোহার আন্তর্জাতিক বিমানবন্দরে তাদেরকে নগ্ন করে তল্লাশি করা হয়। যদিও এক বছরের বেশি সময় আগের এ ঘটনায় কাতার সরকার অস্ট্রেলিয়া সরকারের কাছে ক্ষমা চেয়েছে, তবুও মামলা করেছেন ভুক্তভোগী নারীরা। ডিএনএ, দ্য গার্ডিয়ান

[৩] ২০২০ সালের ২ অক্টোবর কাতারের দোহা বিমানবন্দরের বাথরুম থেকে এক নবজাতক উদ্ধার হওয়ার পর বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশি জোরদার করা হয়। এই সূত্রে বিভিন্ন ফ্লাইটের ১৮ জন নারী যাত্রীকে উড়োজাহাজ থেকে নামিয়ে খোলা পরিবেশে নার্সের তত্ত্বাবধানে কাপড় খুলে তল্লাশি চালানো হয়।

[৪] এ ঘটনায় কাতারের বিরুদ্ধে তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানায় অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ। পরিস্থিতি সামলাতে অস্ট্রেলিয়া সরকারের কাছে ক্ষমা চান কাতারের প্রধানমন্ত্রী খালিদ বিন খলিফা বিন আবদুল আজিজ আল থানি। এ ঘটনায় দায়ী কর্মকর্তাকে চাকরিচ্যুত করে কারাগারে পাঠিয়েছে কাতার সরকার। সম্পাদনা: সাকিবুল আলম

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়