শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১, ০৫:৪৮ বিকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ০৫:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএনপির ইতিহাস সফলতার, আওয়ামী লীগের ব্যর্থতার: খন্দকার মোশাররফ

শিমুল মাহমুদ: [২] প্রয়াত সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের পরিকল্পনা ছিল, দেশকে সাজানো। তিনি দেশের জন্য যেসব অবদান রেখেছেন, আওয়ামী লীগ সেখানে ব্যর্থ হয়েছে। তার সব রেখে যাওয়া পরিকল্পনা বাস্তবায়নের জন্য লড়েছেন বেগম জিয়া। এজন্য আমরা যদি বিএনপির অতীত অবদানের ইতিহাস তুলে ধরি, তাহলেই সরকারের গাত্রদাহ হয়।

[৩] সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি আয়োজিত ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গনে জিয়া পরিবার’ শীর্ষক এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন।

[৪] তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, যে জাতি তার ইতিহাস জানে না, সে জাতি টেকসই উন্নয়ন করতে পারে না। তাই আমাদের দায়িত্ব ইতিহাসকে সবার সামনে তুলে ধরা। বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরা।’

[৫] ‘আজকে সর্বক্ষেত্রে অবক্ষয়, শুধু ক্রীড়া ক্ষেত্রে নয়। ক্রিকেটকে আমরা উন্নত করছিলাম। গত ১২ বছরে দেখেন প্রত্যেকটি ফেডারেশনকে দলীয়করণ করে ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। অর্থনীতিকে যেভাবে ধ্বংস করা হয়েছে, সামাজিক সুবিচারকে যেভাবে বিতাড়িত করা হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়