শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১, ১২:৫৮ দুপুর
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গরুর জন্য ভারতে অ্যাম্বুলেন্স সেবা

জেরিন আহমেদ: [২] চালু করছে উত্তরপ্রদেশ সরকার। প্রদেশটির পশুপালন ও মৎস্যসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী লক্ষ্মী নারায়ণ চৌধুরী রোববার বলেন, ‘অসুস্থ হওয়া গরুদের দ্রুত চিকিৎসা করানোর লক্ষ্যেই এই পরিষেবা শুরু হবে যোগীরাজ্যে। মন্ত্রী জানিয়েছেন, গরুর জন্য এই ধরনের পরিষেবা ‘দেশে এই প্রথম’। আনন্দবাজার পত্রিকা

[৩] ইতোমধ্যে এই পরিষেবা চালুর জন্য ৫১৫টি অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হয়েছে। ‘অভিনব অ্যাম্বুলেন্স’ পরিষেবা ডিসেম্বর মাস থেকে পাওয়া যাবে। ২৪ ঘণ্টায় এই পরিষেবা পাবেন গবাদি প্রতিপালকরা। লক্ষ্মী নারায়ণ বলেছেন, ‘পরিষেবার জন্য জরুরিুকালীন নম্বর ১১২ তে ফোন করতে হবে। অসুস্থ গরুদের দ্রুত চিকিৎসার জন্যই এই ব্যবস্থা। ’

[৪] ফোন করার আধ ঘণ্টার মধ্যে দুই সহকারী নিয়ে এক পশু চিকিৎসক এসে হাজির হবে বলে জানিয়েছেন মন্ত্রী। এই পরিষেবা সংক্রান্ত অভাব-অভিযোগের জন্য লখনউয়ে একটি কলসেন্টার খুলবে যোগীর সরকার।

[৫] গরুর চিকিৎসার পাশাপাশি প্রজনন নিয়েও চিন্তিত উত্তরপ্রদেশের বিজেপি সরকার। গুণগত মানের বীর্য এবং ভ্রূণ প্রতিস্থাপন প্রযুক্তির মাধ্যমে গরুর প্রজননকে আরও উন্নত করতে চায় রাজ্য সরকার। সে জন্যও একটি বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে যোগী সরকারের তরফে। তারই অধীনে সে রাজ্যের গবাদি প্রতিপালকদের এ ব্যাপারে সাহায্য করবে সরকার। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়