শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১, ০৪:০৯ সকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটকীয় জয়ে পর্তুগালকে হতাশায় ডুবিয়ে বিশ্বকাপে সার্বিয়া

স্পোর্টস ডেস্ক : শুরুতেই এগিয়ে যাওয়া পর্তুগাল ধরে রাখতে পারল না ব্যবধান। দারুণভাবে ঘুরে দাঁড়াল সার্বিয়া। শেষ মুহূর্তের গোলে পর্তুগিজদের পেছনে ফেলে কাতার বিশ্বকাপের টিকেট পেল দলটি।

লিসবনে রোববার রাতে ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ‘এ’ গ্রুপের শেষ রাউন্ডে ২-১ গোলে জিতেছে সার্বিয়া।

আট ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সরাসরি ২০২২ বিশ্বকাপে জায়গা করে নিল সার্বিয়া। ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা পর্তুগালকে খেলতে হবে প্লে-অফ। অথচ শেষ রাউন্ডে ড্র করলেই চলত তাদের। বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়