শিরোনাম
◈ মানুষকে ব্যাগে ভরে ফেললে কী হয়? খুনের আগে চ্যাটজিপিটি ব্যবহার করে পরিকল্পনা নিয়েছিল ঘাতক ◈ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হঠাৎ ছাত্রদল-শিবিরের মধ্যে অস্থিরতা, নেপথ্যে কী? ◈ এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিরু‌দ্ধে লড়‌বে চেলসি ◈ কোন পথে যাচ্ছে জামায়াত-এনসিপি ◈ চোটে জর্জরিত নেইমারের ব্রাজিল বিশ্বকাপ দলে ফেরার সুযোগ বাড়ছে ◈ তিন বছরে বন্ধ ৪০০ পোশাক কারখানা, ঝুঁকিতে গার্মেন্টস শিল্প  ◈ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা অনিশ্চিত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে ◈ ইরান যুদ্ধের সময় আমিরাতে গোপনে ‘আয়রন ডোম’ মোতায়েনের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে ◈ ইরানবিরোধী অভিযানে ব্যবহৃত যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে আগুন ◈ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ১৪ জন নিহত

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২১, ০৮:৩৭ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংখ্যালঘুদের ওপর হামলার একটি ঘটনারও কোনো বিচার করা হয়নি: রুমিন ফারহানা

মনিরুল ইসলাম: [২] বিএনপি সংসদ সদস্য ব্যারিষ্টার রুমিন ফারহানা বলেছেন,সংখ্যালঘুদের ওপর হামলার একটি ঘটনারও কোন বিচার করা হয়নি। বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৭৫ লাখ হিন্দু সম্প্রদায় মানুষ কমে গেছে।

[৩] রোববার (১৪ নভেম্বর) বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপত্বিে সংসদের অধিবেশনে তিনি পয়েন্ট অব অর্ডারে এ কথা বলেন।

[৪] রুমিন ফারহানা বলেন, ওয়াকআউট করে সংসদটাকে খালি করে ফেললে বোধহয় সরকারি দলের সদস্যদের সুবিধা হতো। তবে এত বেশি সুবিধা আমরা দেবো না। এ সময় তিনি একটি পত্রিকায় প্রকাশিত রিপোর্টের বরাত দিয়ে বলেন, বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৭৫ লাখ হিন্দু সম্প্রদায় মানুষ কমে গেছে। এমন একটি সরকার বর্তমানে ক্ষমতায়, যারা নিজেদের অসাম্প্রদায়িক দাবী করেন, সেই সময় কেন হিন্দু সম্প্রদায়ের মানুষ দেশ ছেড়ে চলে যাচ্ছে? সংখ্যালঘুদের ওপর হামলার কোন বিচার করা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়