শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২১, ১০:৫৩ দুপুর
আপডেট : ১৪ নভেম্বর, ২০২১, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এসএসসি পরীক্ষা সুষ্ঠু হচ্ছে, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

মহসীন কবির: [২] রোববার (১৪ নভেম্বর) রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের একথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ডিবিসি টিভি

[৩] শিক্ষামন্ত্রী বলেন , প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। তবে একটি চক্র গুজব রটানোর চেষ্টায় আছে। তাদের বিরুদ্ধে আমরা কঠোর আছি। কাউকে পাওয়া গেলে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

[৪] শিক্ষামন্ত্রী বলেন, নতুন কারিকুলাম চালু হলে জেএসসি থাকার কথা না। তখন ভিন্নভাবে মূল্যায়ন হবে। মূল্যায়ন হবে কিন্তু সেটি ভিন্ন পদ্ধতিতে হবে, নতুন কারিকুলাম অনুযায়ী হবে। আমাদের ধারাবাহিক মূল্যায়নের বিষয়টা সেখানে অনেক থাকবে।

[৫] তিনি আরও বলেন, সারা পৃথিবীতে নানা ধরনের মূল্যায়ন পদ্ধতি রয়েছে। একটা লম্বা পরীক্ষা নিয়ে মেধা যাচাই হয়ে যায় সেটা কিন্তু নয়। আমাদের শিক্ষার্থী যারা এখন পরীক্ষা দিচ্ছে তারা এর আগে অ্যাসাইনমেন্ট করেছে, নানা কিছু করেছে। তারা কতটা শিখতে পারলো এই প্রতিকূল পরিবেশের মধ্যে সেটাই বড় বিষয়। সব সময় একটা পরীক্ষা দিয়েই তার সমস্ত মেধা যাচাই করে ফেলতে পারবো তা কিন্তু নয়। ডেইলি স্টার

[৬] এর আগে সকাল ১০টায় সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়