শিরোনাম
◈ ইউরোপের স্বপ্নে দালালের ফাঁদ, ঋণ-প্রতারণায় বিপর্যস্ত বাংলাদেশিরা ◈ ফের লঘুচাপের আভাস, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি ◈ প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে, বড় ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি : বিশ্বব্যাংক ◈ ভিসা-অন-এরাইভালসহ ইন্দোনেশিয়াকে বাংলাদেশের ৫ প্রস্তাব ◈ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ কতটা খোলা? ◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১, ০৮:৫৫ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০২১, ০৮:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুলাউড়ায় ৩টি মেছো বাঘের বাচ্চা নিয়ে বিপাকে পরেছেন এক শিক্ষিকা

স্বপন দেব: [২] মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল ইউনিয়নের সিংগুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিবা রানী কর ৩টি মেছো বাঘের বাচ্চা নিয়ে বিপাকে পড়েছেন। তিনি প্রথমে বিড়াল ছানা ভেবে বাচ্চাগুলো খাবার খাওয়ানোর চেষ্টা করে ব্যর্থ হন।

[৩] দিবা রানী কর জানান, শুক্রবার ১২ নভেম্বর দুপুরে বাড়ির একটি পরিত্যক্ত টয়লেটের কাছে একটি ছানার ডাক শুনে তিনি এগিয়ে যান। এরপর টয়লেটের ছাদে আরও দুটি বাচ্চা দেখতে পেয়ে তিনি সেগুলো উদ্ধার করে ঘরে নিয়ে আসেন। বিড়াল ছানা মনে করে সেগুলোকে দুধ খাওয়ানোর চেষ্টা করে ব্যর্থ হন।

[৪] এরপর তিনি কোন উপায় না পেয়ে কি করবেন জানতে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন এ বিষয়টি। ছবিগুলো দেখে বন্যপ্রাণী বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বাচ্চাগুলো মেছো বাঘের বলে নিশ্চিত করেছেন।

[৫] তিনি জানান, যে স্থান থেকে বাচ্চাগুলো পাওয়া গেছে, সে স্থানে রেখে দিলে মা মেছোবাঘ বাচ্চাগুলো নিয়ে যাবে। এতে বাচ্চাগুলো বেঁচে যাবে। না হলে খাবারের অভাবে মেছোবাঘ বাচ্চাগুলো মারা যেতে পারে। তাই তিনি যথাস্থানে বাচ্চাগুলো রেখে আসার অনুরোধ করেন।

  • সর্বশেষ