শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১, ০৮:৪৬ সকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০২১, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মায়ের কোল থেকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

সাদেক আলী: বগুড়া শহরের চারমাথা ভবের বাজার এলাকায় বাবার মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় ২২ মাস বয়সী মাহমুদা জান্নাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে ওই এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে (ঢাকা মেট্রো শ-১৩-১২-৫৯) আটক করলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন।

নিহত মাহমুদা রাজশাহীর বাঘমারা উপজেলার আব্দুল্লাহ আল মামুনের মেয়ে।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা এই তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (১১ নভেম্বর) শিশুকন্যা মাহমুদা তার বাবা ও মায়ের সঙ্গে মোটরসাইকেলে নওগাঁ যাচ্ছিল। পথে চারমাথা এলাকায় ঝাঁকিতে মায়ের কোল থেকে মহাসড়কে পড়ে যায় মাহমুদা। এ সময় পিছনে থাকা একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, পরিবারের সদস্যরা মরদেহ গ্রামের বাড়ি নিয়ে গেছেন। অভিযোগে সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়