শিরোনাম
◈ শরীয়তপুরে স্বামীকে হত্যার পর টুকরো ‍টুকরো, ফ্রিজে রাখতে গিয়ে ধরা ◈ বাংলাদেশকে রাফাল শিকারী জেএফ-১৭ যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তর পাকিস্তানের ◈ কুমিল্লা হয়ে চাঁদপুরে তারেক রহমান, মহাসড়কজুড়ে নেতাকর্মীদের ভিড় ◈ ভাইরাল সেই ভিডিওতে ট্রাম্প কি সত্যিই চীনা প্রেসিডেন্টের নোটবুকে উঁকি দিয়েছিলেন? ◈ তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করার সতর্কবার্তা ট্রাম্পের ◈ মিড-ডে মিলে পচা খাবার বিতরণে কঠোর হুঁশিয়ারি, অনিয়মে বিভাগীয় মামলার নির্দেশ ◈ স্বাভাবিকভাবে পাকা আম চেনার ৫টি উপায় গুলো জানুন কি কি ◈ মার্কিন গ্যাস স্টেশনের সিস্টেমে সাইবার হামলা, সন্দেহের তীর ইরানের দিকে! ◈ হরমুজ বাইপাস করে তেল রপ্তানি দ্বিগুণ করতে নতুন পাইপলাইন নির্মাণ করছে সংযুক্ত আরব আমিরাত! ◈ সংক‌টে পড়‌তে যা‌চ্ছে ভার‌তের স‌ঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি?

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ০২:১১ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ০২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে এক লাখ ৩৩ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড

সুজন কৈরী : [২] টেকনাফের মুন্ডারডিল এলাকায় বুধবার ভোরে অভিযান চালিয়ে ১ লাখ ৩৩ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন।

[৩] কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি বলেন, মুন্ডারডিল এলাকা দিয়ে ইয়াবা পাচারের তথ্যে টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকায় দুইজন ব্যক্তিকে বস্তা কাঁধে রাস্তা পার হতে দেখা যায়। গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের থামার জন্য সংকেত দেওয়া হয়। কিন্তু কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা সাদা রঙয়ের দুটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে ইয়াবাগুলো জব্দ করা হয়।
তিনি জানান, জব্দ ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়