শিরোনাম
◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন! ◈ যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্প

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ১২:০৩ রাত
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ১২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউইয়র্ক ট্রাফিক পুলিশে এজেন্ট হিসেবে আরও ১২০ বাংলাদেশি

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগের ট্রাফিক এজেন্ট হিসেবে আরও ১২০ বাংলাদেশি যোগ দিয়েছেন। সম্প্রতি পুলিশ সদর দফতরে নবাগত ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্টদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত হয়েছে। যুগান্তর

উক্ত অনুষ্ঠানে পুলিশ একাডেমির প্রশিক্ষণ শেষ ১৮১ জন নতুন ট্রাফিক পুলিশ এজেন্ট চাকরির দায়িত্বভার গ্রহণ করেন। অংশ নেয়া ১৮১ জনের মধ্যে ১২০ জনই বাংলাদেশি। আর একাডেমির প্রশিক্ষণকালে সবচেয়ে বেশি নম্বর পেয়ে যিনি সেরা এজেন্ট বা ভ্যালিডিক্টোরিয়ান হওয়ার গৌরব অর্জন করেছেন তিনিও একজন বাংলাদেশি। তার নাম রাফি কামাল।

১৮১ জন নতুন ট্রাফিক পুলিশ এজেন্ট নিউইয়র্কের ৫টি বোরোর বিভিন্ন অফিসে দায়িত্ব পালন করবেন। আগামী ২ সপ্তাহ পর আরও ২৩৫ জনের একটি গ্রুপের প্রশিক্ষণ শুরু হবে। সেখানেও উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিফ অব দ্য ডিপার্টমেন্ট রোডনি কে হ্যারিসন। এছাড়া প্রায় ২ ডজন সিনিয়র কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ইউনিয়ন নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন— রিকি মরিসন, সকুনবি এলুফেমি, আলবার্ট স্লোহ, ডেরন ডেফ্রিটাস, সাঈদ ইসলাম, সৈয়দ উতবা, নিজাম উদ্দীন, কামরুজ্জামান এবং ইউনিয়নের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র এজেন্ট খান শওকত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়