শিরোনাম
◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২১, ০৬:৫৪ বিকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০২১, ০৬:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে প্রেমিকার সামনে বুকে ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যা

মঈন উদ্দীন: [২] রাজশাহী মহানগরীতে প্রেমিকার সামনে বুকে ছুরি চালিয়ে এবং পরবর্তীতে বিষপান করে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে মহানগরীর লক্ষ্মীপুর এলাকার মাস্টার শেফ বাংলা রেস্তোরাঁর সামনে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম বুলবুল আহমেদ (২৬)। তিনি জেলার পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।

[৩] রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে দুই যুবক এবং এক তরুণী লক্ষীপুরের মাস্টারশেফ বাংলা রেস্তোরাঁ থেকে কাচ্চি বিরিয়ানি পার্সেল নিয়ে বাইরে বের হন। এ সময় ওই তরুণীর সঙ্গে নিহত যুবকের কথা কাটাকাটির এক পর্যায়ে যুবক নিজেই নিজের বুকে ছুরিকাঘাত করে।

[৪] সপরবর্তীতে সে বিষপান করে। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৫] ওসি বলেন, ‘নিহত ওই যুবক কী কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়