শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২১, ১২:৪৮ দুপুর
আপডেট : ০৭ নভেম্বর, ২০২১, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এই সরকার নির্মম হাতে রাষ্ট্রের সকল স্তম্ভকে ধ্বংস করে দিয়েছে: মির্জা ফখরুল

মহসীন কবির: [২] রোববার সকালে চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়ে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডিবিসি টিভি

[৩] তিনি বলেন, দুঃশাসন ও নিপীড়নকারী সরকারের পতনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠাই ৭ই নভেম্বরের অঙ্গীকার।

[৪] মির্জা ফখরুল, দেশে গণতন্ত্র নেই, বিচার বিভাগে স্বাধীনতা নেই, দেশের মানুষের কোন বাক স্বাধীনতা নেই। বাংলাদেশকে আবার আধিপত্য ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাতন্ত্র্য শক্তি নিয়ে নিজের পায়ে দাঁড়াবার ও গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের আন্দোলন করবো আমরা। এ সময় এদেশের সব মানুষ ও রাজনৈতিক দলগুলোকে একত্রিত ও ঐক্যবদ্ধ করে এই সরকারের পতনের মধ্য দিয়ে গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।

[৫] তিনি বলেন, `১৯৭১ সালে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, আজকে ৫০ বছর পর স্বৈরাচারী আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় এসে সেই আকাঙক্ষাকে ধুলিস্যাৎ করে নিয়েছে। আজ ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দেশের রাজনৈতিক ইতিহাসে এই দিনটির কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়