শিরোনাম
◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ ১০ আগস্টের পর ভিভিআইপি সুবিধা পাবেন না ড. ইউনূস ◈ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আর কোন গুপ্ত রাজনীতি দেখতে চায় না ছাত্রছাত্রীরা: হুইপ বকুল ◈ জুলাই সনদ: সরকারি ও বিরোধীদলের মধ্যে ব্যাপক হইচই ও বাদানুবাদ, অধিবেশন কক্ষ উত্তপ্ত ◈ প্রধানমন্ত্রী সংসদের প্রাণ, তিনি না থাকলে অনেকেই বক্তব্য দিতে চান না: সংসদে চীফ হুইপের স্বীকারোক্তি ◈ বিশ্বকাপের আগে ধাক্কা খেলো নেদারল্যান্ডস ◈ তৃণমূল স্বাস্থ্যসেবায় জোর, বড় নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত দীনেশ ত্রিবেদী, ঢাকায় আসছে নতুন কূটনৈতিক অধ্যায় ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দুর্দান্ত জয়ে সি‌রিজ শুরু বাংলা‌দে‌শের ◈ মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ০৫:৩১ বিকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ০৫:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোয়ারীঘাটে জুতার কারখানায় উচ্চ দাহ্য পদার্থ মজুদ ছিলো: ফায়ার সার্ভিস

সুজন কৈরী: [২] রাজধানীর সোয়ারীঘাটের কামালবাগে রোমানা রাবার ইন্ডাস্ট্রিজ নামক জুতার কারখানায় অগ্নিকাণ্ডে সৃষ্ট ধোয়ায় শ্বাসরুদ্ধ হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত দুজনকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) পাঠানো হয়েছে। তবে শুক্রবার দুপুর পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

[৩] ফায়ার সার্ভিস বলছে, কারখানায় প্রচুর পরিমাণ উচ্চমাত্রার দাহ্য পদার্থ সিলিউশন, রাবার জাতীয় কাঁচামাল এবং ডিওপি তেল মজুদ ছিল।

[৪] রোমানা রাবার ইন্ডাস্ট্রিজের নিরাপত্তারক্ষী ফারুক জানান, রাত আনুমানিক ১টা ১০মিনিটের দিকে পাশ্ববর্তী কাঁচাবাজারসহ জুতার কারখানায় আগুন লাগে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে হাজির হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

[৫] তিনি আরও জানান, কারখানায় ১৫ থেকে ২০ জন শ্রমিক কাজ করেন। আগুন লাগার সময় তারা ঘুমিয়ে ছিলেন। আগুন লাগলে চিৎকার শুনে অনেকে বের হতে পারলেও পাঁচজন পারেননি।

[৬] স্থানীয়রা জানান, রোমানা রাবার ইন্ডাস্ট্রিজ কারখানায় বার্মিজ ও স্পন্সের জুতা তৈরি হতো। সম্পাদনা: মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়