শিরোনাম
◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২১, ০৫:৫৩ বিকাল
আপডেট : ০৪ নভেম্বর, ২০২১, ০৫:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বুড়িচংয়ে চাঁদাবাজীকালে প্রাইভেটকারসহ আটক এক ভূয়া পুলিশ

শাহাজাদা এমরান: [২] কুমিল্লার বুড়িচং উপজেলার পরিহলপাড়া এলাকায় তেল দোকানে চাঁদাবাজী কালে প্রাইভেটকারসহ এক ভূয়া পুলিশকে আটক করেছে স্থানীয়রা। এসময় পুলিশের পোশাক পরিহিত আরো একজনসহ দুইজন পালিয়ে যায়।

[৩] জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের পরিহলপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে তেলের ব্যবসা করে আসছে পরিহলপাড়া এলাকার সাইফুল ইসলাম রনি।

[৪] বুধবার রাত সাড়ে ১০ টায় একটি সিলভার রংয়ের প্রাইভেটকার গাড়ী তাঁর দোকানের সামনে রাস্তায় থামে। উক্ত গাড়ী থেকে একজন পুলিশের পোশাক পরিহতসহ তিন জন ব্যাক্তি নামে। গাড়ী থেকে তাঁরা দোকানের ভিতর প্রবেশ করে পুলিশের লোক বলে আমাকে পরিচয় দেয়। দোকানে অবৈধ জিনিস আছে বলে জানায়। রনি দোকানে কোন অবৈধ জিনিস নেই বলে তাদের সাথে বাক বিতন্ডা করতে থাকে। এসময় একজন ক্ষিপ্ত হয়ে উঠে গাড়ী থেকে একটি লাঠি নিয়ে দোকানীকে মারধর করতে থাকে। এক পর্যায়ে ৫০ হাজার টাকা দেওয়ার জন্য বলে নতুবা অবৈধ জিনিস রাখার দায়ে মামল দেয়ার ভয় দেখায়।

[৫] দোকানী রনির চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে আসতে দেখে তাঁরা দ্রুত দোকান থেকে বাহির হয়ে গাড়ীতে উঠে চলে যাওয়ার চেষ্টা করে।

[৬] এসময় দোকানী রনি তাঁদের ধাওয়া দিলে স্থানীয় লোকজন একজনকে আটক করে ও বাকীরা পালিয়ে যায়। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল দিলে দেবপুর ফাঁড়ী পুলিশ ঘটনাস্থলে এসে একজনকে আটক করে। আটককৃতের নাম মো. বিল্পব মিয়া (৩৪) সে ফরিদপুর জেলার কোতয়ালী থানার খলিলখার ডাংঙ্গি গ্রামের গঞ্জুর মিয়ার ছেলে।

[৭] বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, এ ঘটনায় বুড়িচং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছ, পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়