শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২১, ১০:৫৮ দুপুর
আপডেট : ০৪ নভেম্বর, ২০২১, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিরপুর মাঠের অভিজ্ঞতা নিয়ে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: [২] মাস তিনেক আগে হোমগ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতেছিলো বাংলাদেশ। এবার সেই অভিজ্ঞতা নিয়ে বৃহস্পতিবার (৪ নভেম্বর) টাইগাররা টি- টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। তবে সেই অভিজ্ঞতা কতোটা কাজে আসবে, সাংবাদিকদের এমন প্রশ্নে অধিনায়ক মাহমুদউল্লাহ যেনো বাকরুদ্ধ হয়ে গেলেন। বেশ কিছু সময় পর বললেন, চেষ্টার কমতি থাকবে না।

[৩] মিরপুরের মাঠে বাংলাদেশ অস্টেলিয়ার বি’ টিমের বিরুদ্ধে সিরিজ জিতেছিলো। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদউল্লাহদের খেলতে হচ্ছে অস্ট্রেলিয়ার মূল দলের বিরুদ্ধে। টানা চার ম্যাচ হেরে আগেই বিশ্বকাপকে বিদায় জানিয়েছে বাংলাদেশ। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় খেলা শুরু হবে। সেমিফাইনালে যেতে অস্ট্রেলিয়ার কাছে ম্যাচটি গুরুত্বপূর্ণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়